ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

৪০৯ রান, প্রথম ইনিংসে বেশ চ্যালেঞ্জিং পুঁজিই পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে যেমন দরকার, তেমন ব্যাটিং দেখাতে পারছে না বাংলাদেশ। বরং ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। ৭১ রানে হারিয়েছে ৪ উইকেট।

শুরুতেই বড় ধাক্কা খায় টাইগাররা। ১১ রানের মধ্যে হারিয়ে বসে টপঅর্ডারের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্তকে। সেখান থেকে অভিজ্ঞ তামিম ইকবাল আর মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়লেও জুটিটা অবিচ্ছিন্ন রেখে এগিয়ে চলতে পারেননি।

তৃতীয় উইকেটে ৫৮ রান যোগ করেন তামিম-মুমিনুল। জুটিটি ভেঙেছে মুমিনুলের ভুলে। টাইগার অধিনায়ক রাহকিম কর্নওয়ালকে অযথা ড্রাইভ খেলতে গিয়ে এজ হয়েছেন উইকেটরক্ষকের হাতে। ৩৯ বলে ৪ বাউন্ডাতে মুমিনুল তখন ২১ রানে।

সঙ্গী হারিয়ে যেন ধৈর্য্য হারিয়ে ফেলেন তামিমও। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে ভুল শট খেলে বসেন। আলজেরি জোসেফের বলটি ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে মোসেলের ক্যাচ হন অভিজ্ঞ এই ওপেনার। ৫২ বলে গড়া তার ৪৪ রানের ইনিংসটিতে ছিল ৬টি চার আর একটি ছক্কার মার।

ব্যাটিংয়ে বাংলাদেশের দুই ওপেনারের কাছ থেকে ভালো কিছুই প্রত্যাশা করেছিল সবাই। কিন্তু সাদমান ইসলামের পরিবর্তে মাঠে নামা ওপেনার সৌম্য সরকার যে টেস্ট খেলতে নেমেছিলেন, সেটাই হয়তো ভুলে গিয়েছিলেন। যে কারণে ইনিংসের প্রথম ওভারেই তিনি চেষ্টা করেন রানের চাকা জোরেসোরে ঘোরাতে।

সে কারণেই হয়তো শ্যানন গ্যাব্রিয়েলের করা ইনিংসের ৫ম বলেই শর্ট মিড উইকেটে ক্যাচটা দিয়ে বসলেন সৌম্য। তার ব্যাটে লেগে বল ওঠার পর কাইল মায়ার্স সেটাকে তালুবন্দী করতে আর সময় নেয়নি।

স্কোরবোর্ডে ১ রান না হতেই আউট হয়ে গেলেন সৌম্য। এরপর মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। মাঠে নামার পর ধৈর্য্য দেখাতে পারেননি এই তরুণও। শ্যানন গ্যাব্রিয়েলের বলকে খোঁচা দিতে গিয়ে ক্যাচ তুলে দিলেন গালিতে। এনক্রুমাহ বোনার সেই ক্যাচ সহজেই ধরে ফেলেন। ব্যক্তিগত ৪ রানে ফিরে যান শান্ত।

১১ রানে দুই উইকেট হারানোর পর অবশ্য দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল এবং মুমিনুল হক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছেন। তবে সেই চেষ্টা সফল হয়েছে বলার উপায় নেই। বরং দলকে বিপদে রেখে সাজঘরের পথ ধরেছেন দুইজনই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102