ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উচ্চ আদালতের নির্দেশের পর আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

উচ্চ আদালতের নির্দেশনা পেলে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাস ভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাইলে আল জাজিরার সম্প্রচার দেশে বন্ধ করতে পারতাম। অনেক দেশে বন্ধ করা হয়েছে। এমনকি ভারতেও কিছু দিনের জন্য বন্ধ ছিল। এখনো ৬-৭টি দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু শেখ হাসিনার সরকার অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। তাই আমরা সেই উদ্যোগ নিইনি। উচ্চ আদালতের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উচ্চ আদালত যদি কোনো আদেশ দেন এটিকে বন্ধ করার জন্য। সেক্ষেত্রে উচ্চ আদালতের আদেশ আমাদেরকে মানতে হবে।
করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতারা অনেক ধরনের বিরোধীতা করে আসছিল। তারাও এখন ভ্যাকসিন নিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতারা করোনা ভ্যাকসিন নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছেন। তারা প্রথমে বলেছে সরকার ভ্যাকসিন সময়মতো আনতে পারবে না। যখন সময়মতো চলে আসলো, তখন বললেন এটি নিলে কোনো কাজ হবে না। এ ভ্যাকসিন দিয়ে বিএনপি নেতাদের মেরে ফেলতে চাচ্ছেন এ ধরনের কথাও বলেছেন তারা।

জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা আসলে কি ছিল সেটি নিয়ে নানা প্রশ্ন আছে। মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে তিনি প্রকৃত পক্ষে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তার খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত তো হয়নি এখনো। এটা নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আলোচনা হয়েছে মাত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102