ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মসজিদ-মাদ্রাসা ভেঙে মার্কেট: মেয়র আইভীকে ওলামাদের হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত
নারায়ণগঞ্জ purboposhchimbd Most Popular Online Newspaper in Bangladesh

মসজিদ ভেঙে মাদ্রাসা উচ্ছেদ করে মার্কেট করার অভিযোগ এনে মেয়র আইভীর বিরুদ্ধে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শহরের চাষাড়া এলাকার বাগে জান্নাত মসজিদ এর সামনে কয়েক হাজার মুসল্লি ও শত শত আলেম-ওলামা এই সমাবেশে উপস্থিত ছিলেন। মুসল্লিদের অভিযোগ, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী প্রায় অর্ধশত বছরের প্রাচীন বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলতে চিঠি দিয়েছেন।

এদিকে, সমাবেশ থেকে মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের প্রায় অর্ধশত ওলামা। তারা এসময় শহরের কয়েকটি মসজিদ ও মাদ্রাসা দখল ও ভাঙার প্রতিবাদ জানিয়ে মেয়র আইভীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মুফতি ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানীনগর মাদ্রাসার মোহতামিম ও নারায়ণগঞ্জ হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বশীরউল্লাহ।

উল্লেখ্য, শহরের কয়েকশত বছরের প্রাচীন একটি মন্দিরের সম্পত্তি ‘জিউস পুকুর’ দখলের অভিযোগে মেয়র আইভীর বিরুদ্ধে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কর্তৃক আন্দোলনের ঘোষণার মাত্র কয়েক দিনের মাথায় মুসলিম ধর্মালম্বীরাও এই সমাবেশ করলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102