ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনের জন্য কী পৃথিবীর ওজোন স্তরে ফাটল, আশঙ্কা গবেষকদের!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ বার পঠিত

করোনার পরে আবারও বিশ্বের সামনে ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে চিন। অন্তত পরিবেশবিজ্ঞানীদের সেটাই মত। পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরে ফাটল ধরার আশঙ্কা দেখা দিয়েছে। যেসব রাসায়নিকের কারণে এই ধরনের ফাটল দেখা দিয়েছে, আন্তর্জাতিক বিধিনিষেধ অগ্রাহ্য করে চীনে সেই ধরনের রাসায়নিক পদার্থের উৎপাদন চলেছে।

চীনে ক্লোরোফ্লুরোকার্বন গ্রুপের (সিএফসি) নানা ধরনের রাসায়নিকের উৎপাদন নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে বিজ্ঞানীরা। জানা গেছে, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বসানো দু’টি এয়ার মনিটরিং স্টেশনের দেওয়া তথ্যের ভিত্তিতেই গবেষণাপত্রে এ কথা জানানো হয়েছে। গত শতাব্দীর আটের দশক থেকেই মানুষ জানেন বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ারে ফাটল ধরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ক্লোরোফ্লুরোকার্বন গ্রুপের রাসায়নিকগুলি। ওজোন স্তরে ফাটল ধরলে সূর্যের অতিবেগুনি রশ্মি সেই ফাঁক দিয়ে ঢুকে পড়ে পৃথিবীতে। তাতে মানুষসহ প্রায় সব প্রাণী ও উদ্ভিদেরই ক্ষতি হয়। ত্বকের ক্যানসার হয়।

তবে গবেষকেরা বলেছেন, আগে থেকে এটা জানতে পারায় নানা ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পূর্ব চীনে যাতে এই ধরনের রাসায়নিকের উৎপাদন বন্ধ করা যায়, সেটা দেখবে জাতিসংঘ এবং জলবায়ু রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলি। তা থেকে আগামী দিনে ভাল কিছু আশা করাই যেতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102