ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগলে সুপারি গাছ খাওয়াকে কেন্দ্র করে কৃষক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় ছাগল সুপারি গাছ খেয়ে ফেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষক খুন হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে, উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিম উদ্দিন ওরফে অজি (৪৫) বাউসা গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। এ ঘটনায় নূর মোহাম্মদের স্ত্রী আফরোজা আক্তার নামে এক গৃহিণী আহত হয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িত মিজান মিয়ার স্ত্রী ইতি বেগম ও ইসমাইলের স্ত্রী শিখা বেগম নামে ২ গৃহিণীকে আটক করেছে নকলা থানা পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে একই এলাকার মজিবর ও তার ছেলে সজীবের ছাগল আজিম উদ্দিন (অজি)’র বাড়ির আঙ্গিনার সুপারি গাছ খেয়ে ফেললে উভয় পরিবারের সদস্যদের মাঝে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ছাগলের মালিক মজিবরের ছেলে সজীবের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে অজি ঘটনাস্থলে নিহত হন। তাছাড়া আহত হন আফরোজা আক্তার নামে আরো এক নারী। ঘটনায় জড়িতদের মধ্যে ২ জন নারীকে আটক করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এ ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102