ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে নবনির্মিত সেপটিক ট্যাংকে পড়ে তাজিম হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম গাড়াবাড়িয়া গ্রামের পিয়ার আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গাড়াবাড়িয়া গ্রামে বাড়ির পাশে খেলা করছিল তাজিম। পাশের খলিলুর রহমানের নবনির্মিত সেপটিক ট্যাংকে ঢাকনা না থাকায় শিশুটি অসাবধনতাবশত পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় সেপটিক ট্যাংকের মধ্য থেকে তাজিমকে খুঁজে পায়। তাজিমকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, শিশুটির মৃত্যুর খবরটি পেয়েছি। এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102