ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে। ধৃতদের থানায় সোর্পদ করা হয়েছে।

র‌্যাব-১৫ এর কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফের হোয়াইক্যং বাজারের দক্ষিণে ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা পূর্ব ফুলের ডেইলের মৃত মোঃ মুসলিম উদ্দিনের ছেলে মোঃ আব্দুল আমিন (৩৭) কে একটি পলিথিন ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা পাওয়া যায়।
এছাড়া অপরদিকে একইদিনে র‌্যাব-১৫ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং বিট অফিস সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে পালানোর সময় ধাওয়া করে বাহারছড়া হলবনিয়া মিয়া পাড়ার আবুল ফরিদের পুত্র করিম উল্লাহ (২৫) কে একটি পলিথিনসহ আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীগণের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ৭ হাজার ৯৬০পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102