ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫ বার পঠিত

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমানো এবং সিসি ১৬৫ থেকে ৩৫০ তে উন্নীত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা এড়াতে এবং পথচারীদের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে মোটরসাইকেল নয়, গণপরিবহণ বাড়ানোর দাবি তাদের।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, প্রতিবছর প্রায় ৩ থেকে ৪ লাখ মোটরসাইকেল রাস্তায় নামছে। বিপরীতে গণপরিবহন তথা বাসের সংখ্যা জ্যামিতিক হারে কমছে। গণপরিবহনের এই ভুলনীতি বন্ধ না হলে অচিরেই দেশের যেকোনো পথে যাতায়াত কঠিন হয়ে পড়বে। বর্তমানে দেশে নিবন্ধিত ৪৪ লাখ যানবাহনের বিপরীতে ৩১ লাখ মোটরসাইকেল রয়েছে। নিবন্ধনবিহীন আরও তিন থেকে চার লাখ লক্ষ মোটরসাইকেল রাস্তায় চলছে। মোটরসাইকেল চালকদের মাত্র ১৮ লাখ ড্রাইভিং লাইসেন্স রয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান মতে, ২০২০ সালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ৬ হাজার ৭৩৬ টি যানবাহন। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ১ হাজার ৬৭১টি। যা মোট আক্রান্ত যানবাহনের ২৪ দশমিক ৮ শতাংশ। ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত ৭ হাজার ৩৫৬টি যানবাহনের মধ্যে ১ হাজার ৫৬৩টি মোটরসাইকেল সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। যা মোট আক্রান্ত যানবাহনের ২১ দশমিক ৪ শতাংশ। এতে দেখা গেছে গত এক বছরে দেশে মোটরসাইকেল দুর্ঘটনার হার বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। দেশের একমাত্র এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-পাঁচ্চর জাতীয় মহাসড়ক ছাড়া অন্য কোননো মহাসড়কে ১০০ কিলোমিটার গতিতে নিশ্চিন্তে মোটরসাইকেল চালানোর সুযোগ নেই।

এতে বলা হয়, রাজধানীসহ দেশের প্রধান প্রধান মহানগরে মোটরসাইকেলের জন্য আলাদা লেন না থাকায় ট্রাফিক আইন ভাঙার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। অন্যদিকে পঙ্গু হাসপাতালের তথ্যমতে, প্রতিবছর গড়ে সাড়ে ৭ থেকে ৮ হাজার পঙ্গুরোগী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা নেন। সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চীনের ৫টি মহানগরসহ পৃথিবীর বহু দেশের প্রধান প্রধান মহানগরে মোটরসাইকেল নিষিদ্ধ করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102