ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চালককে হত্যার পর কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

গাজীপুরে চালক হত্যার পর সুতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাইয়ের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে রংপুরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ছিনতাইয়ের মালামালসহ কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। দুপুরে জিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিএমপি উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান এই তথ্য জানান।

চালক মুন্নাফ সরকারকে(৫০) হত্যার পর সুতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে হত্যাকারীরা। পুলিশ ছিনতাইকৃত মালামাল জিএমপি কাশিমপুর থানার জিরানী এলাকা থেকে এবং কাভার্ডভ্যানটি ধামরাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

হত্যাকান্ডের সাথে জড়িত নাজমুল হোসেন (২২) ও গকুল চন্দ্র সরকার বকুল সরকার(৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিংকে তথ্য জানান, জিএমপি উপ-কমিশনার ক্রাইম জাকির হাসান। পুলিশ জানায়, ১০ই ফেব্রুয়ারী রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি কভার্ডভ্যান ভর্তি করে ১২২ বস্তা সুতা নিয়ে চালক মুন্নাফ সরকার(৫০) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রার একটি কারখানার উদ্দেশ্যে বের হয়।

গাজীপুরের ভোগড়া এলাকা থেকে পূর্ব পরিচিত চালক নাজমুল হোসেন ও তার দুই সহযোগী কভার্ডভানে উঠেন। কিছুক্ষণ পর চালকের গলায় ছুড়ি ধরে চালকের হাত থেকে গাড়িটি নিয়ন্ত্রণে নেয়।

পরে চালকের গলা কেটে হত্যার পর নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে মালামাল জিরানী এলাকায় গকুল চন্দ্র সরকারের গুডাউনে রেখে কভার্ডভ্যানটি ধামরাই এলাকায় ফেলে রেখে আত্নগোপন করে ছিনতাই কারীরা।

১১ই ফেব্রুয়ারী সকালে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় । পরে নিহতের পরিচয় নিশ্চিত হলে স্ত্রী শাহেদা বেগম বাদী হয়ে জিএমপি সদর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত কভার্ডভ্যানস মালামাল উদ্ধার করে এবং হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতরা ছিনতাই ও হত্যাকান্ডের বিষয়টি স্বাকীর করেছে বলে জানিয়েছেন, জিএমপি উপ-কমিশনার জাকির হাসান। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদনসহ গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102