ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ কোনো জাদুমন্ত্রে হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ কোনো জাদুমন্ত্রে হয়নি। এর জন্য পরিকল্পিতভাবে পরিশ্রম করতে হয়েছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া-আসা এখনো অব্যাহত আছে। ইমপোর্ট এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয়নি। যারা এ বিষয়ে জানে না, তারা তো সমালোচনা করবেই।’

আজ শনিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে কর্মপরিকল্পনা বিষয়ে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় পৌরসভা মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হলো পৃথিবীর ২০০ দেশের মধ্যে ছয় নম্বর দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে। একটা ল্যাব থেকে এখন দেশে ২০৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে বলেই নব্বই শতাংশ বেড খালি এখন। সত্তর শতাংশ আইসিইউ খালি। মোট রোগী এখন ১৩০০। সতোরো কোটি লোকের মধ্যে আইসিইউতে রোগী রয়েছে মাত্র ২০০।’

তিনি আরও বলেন,‘আমাদের সংক্রমণের হার ২ থেকে ২ দশমিক ৬ শতাংশ। মৃত্যুহার দেড় শতাংশ। অথচ আমেরিকাতে মৃত্যু হার ৪ পাঁচ শতাংশে ঠেকছে। আমাদের সুস্থতার হার নব্বই শতাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102