ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে আবারও করোনার টিকার সংকটে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রে আবারও করোনার টিকার সঙ্কট দেখা দিয়েছে। তবে সঙ্কট সত্ত্বেও টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এদিকে, দক্ষিণ আফ্রিকার নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে টিকার কার্যকারিতে পরীক্ষায় ট্রায়াল শুরু করেছে জনসন এন্ড জনসন।

জনসন এন্ড জনসনের উদ্ভাবিত করোনার প্রতিষেধকের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে দক্ষিণ আফ্রিকায়। ভ্যাকসিনটি কার্যকর কিনা তা পরীক্ষায় দেশটির স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ করা হবে। বিশেষ করে নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে জনসন এন্ড জনসনের টিকার কার্যকারিতা পর্যবেক্ষণের ওপর জোর দেবেন বিজ্ঞানীরা।

রাশিয়ার উদ্ভাবিত করোনার ভ্যাকসিন স্পুটনিক ফাইভ দিয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে বসনিয়ায়। শুরুতে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ধীরে ধীরে বিভিন্ন বয়সী সাধারণ মানুষকেও টিকার আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন: ২৫ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ঘোষণা বাইডেনের

এদিকে চীনের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন সিনোফার্মের ৫ লাখ ডোজের দ্বিতীয় চালান পৌঁছেছে সার্বিয়ায়। ইউরোপের দেশগুলোর মধ্যে সার্বিয়াতেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে।

ভ্যাকসিন স্বল্পতার কারণে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাঁচটি বড় টিকাদান কেন্দ্র। ভ্যাকসিন স্বল্পতা সত্ত্বেও অঙ্গরাজ্যটির অন্যান্য স্থানে টিকাদানের মাধ্যমে এ কর্মসূচি এগিয়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের আরও একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে পাকিস্তান। চীনের উদ্ভাবিত ক্যানসিনো টিকার প্রায় ৭৫ শতাংশ কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর এই অনুমোদন দিয়েছে পাকিস্তানের ওষুধ প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102