ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার ধুনটে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।

আজ শনিবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুরে ধুনট উপজেলা পরিষদ সড়কে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি, ১০০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৭ নেতাকর্মী আহত হয়েছে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতির অনুসারী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন কয়েকজন নেতাকর্মী নিয়ে উপজেলা পরিষদ সড়কে পৌঁছে। এ সময় এমপি,র পক্ষের লোকজন তাদের মারধর করে তাড়িয়ে দেয়। বিষয়টি ছড়িয়ে পড়লে উভয় পক্ষের নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকায় আধিপত্য বিস্তারে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

উল্লেখ্য, গত ৩০শে জানুয়ারি ধুনট পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক পরাজিত হন। পরাজয়ের নেপথ্যে এমপি গ্রুপের নেতাকর্মীদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ কারনে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমপি পক্ষের মহসীন আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102