ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকান্ডে আরও দুইজনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের দুইদিন পর আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।

ঘটনা তদন্তে কাজ করছে জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি। নিহতরা হলেন,শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের তাইজ উদ্দিনের ছেলে মো. আলমগীর, টাঙ্গাইলের আলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেকানিক্যাল ফিটার আশরাফ আলী ও কুমিল্লা জেলার তুলাতলী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে প্রসেস অপারেটর ফিটার নাসির উদ্দিন।

দুপুরে পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন। গেল বৃহস্পতিবার বিকেলে এএসএম কেমিক্যাল কারখানার হাইড্রোজেন পার অক্সাইড সেশনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই পাঁচতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টায় আগুন নির্বাপনে আনে। ওইদিন রাতেই আলমগীর হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এঘটনায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগ এনে নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102