ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে নয়টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৮) ও একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৫)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, লোরেট ট্রাক্টর ভেকু বহনকারী একটি গাড়ি পাবনা থেকে দাশুড়িয়া দিকে যাওয়ার সময় সুগার মিলের সামনে নষ্ট হয়ে যায়। অন্যদিকে পাঁচ যাত্রীসহ একটি মাইক্রোবাস ঈশ্বরদীর দিকে যাওয়ার সময়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লোরেট ট্রাক্টর ও মাইক্রোবাসটি থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102