ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটকের পর আ.লীগ নেতাকে পিটুনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনকে (৫৫) এক নারীর (৩৫) সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটকের পর গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভগিরাতপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয়রা।

গ্রামবাসীর ভাষ্য, মমিনুল ইসলাম শনিবার সন্ধ্যায় দিকে এক নারীকে নিয়ে ওই বাড়িতে যান। সেখানে তাদেরকে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করে গণপিটুনি দেয়া হয়।

মারধরে মমিনুল মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে দামুড়হুদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

গ্রামবাসীর অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে এবং মমিনুল ইসলামকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি মহল তদবির করছে।

এ ঘটনার পর এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিদ্যালয়ের পদ থেকে মমিনুলকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত মমিনুল ইসলাম নিজেকে ‘ষড়যন্ত্রের শিকার’ বলে দাবি করেছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, এ ঘটনায় দুটি পক্ষ থানায় আলাদা দুটি এজাহার দায়ের করেছে। মামলা প্রক্রিয়াধীন।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102