ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কেটে গেছে: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কেটে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সবাইকে এর আওতায় আনতে ভারতের পাশাপাশি অন্য দেশ থেকেও টিকা সংগ্রহ করবে সরকার।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি দেশে ক্যানসারের গবেষণায় চিকিৎসকদের আরো বেশি সম্পৃক্ত হতেও আহ্বান জানান।

দেশের চিকিৎসা তথা স্বাস্থ্য খাতে বিশ্বস্ত বেসরকারি উদ্যোক্তা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড। মানবপ্রেমী দানবীর রনদা প্রসাদের হাতে গড়া এই ট্রাস্ট মেডিকেল শিক্ষার পাশাপাশি এবার তাদের সেবার খাত সম্প্রসারিত করছে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে।

প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জে গড়ে তোলা হচ্ছে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চ-কিমস কেয়ার। স্বাস্থ্য বিজ্ঞানের উচ্চতর গবেষণায় আধুনিক স্থাপনা হবে এটি। থাকবে ৩০০ শয্যার জেনারেল হাসপাতাল এবং ৫০ শয্যার ক্যানসার হাসপাতাল। যেখান থেকে প্রতি বছর স্বাস্থ্যসেবা পাবেন সাড়ে ৭ লাখ রোগী।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই আধুনিক গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশে চিকিৎসাবিজ্ঞানের গবেষণার সুযোগ সম্প্রসারিত করতে চায় সরকার। চিকিৎসকদেরও সদিচ্ছা প্রয়োজন। দেশের সবার কাছে মহামারির টিকা পৌঁছে দিতে প্রয়োজনে ভারতের পাশাপাশি অন্য উৎস থেকেও ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।

সরকারের বিভিন্ন দফতরের উদ্যোগ ও সাধারণ মানুষের প্রচেষ্টায় দেশ মহামারিতেও সুরক্ষিত বলে উল্লেখ করেন সরকারপ্রধান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102