কেন্দ্র দখল পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ভোট কারচুপির অভিযোগ এনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর পৌরসভা নির্বাচনের ভোট বর্জন করেছে ধানের শীষের প্রার্থীরা।
রবিবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল সাড়ে ৯ টায় ভোট বর্জনের ঘোষণা দেন জীবননগর পৌর মেয়র প্রার্থী শাহজাহান কবীর। এরপর বেলা সাড়ে ১২ টার দিকে আলমডাঙ্গা পৌরসভা বিএনপির প্রার্থী মীর মহিউদ্দিন ও ভোট বর্জনের ঘোষণা দেন।
ধানের শীষের দুই প্রার্থী সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগে তারা বলেন, “ভোট শুরুর পর থেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীরা কেন্দ্র দখল অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। ভোট শুরুর কয়েক ঘন্টা পরে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে কেন্দ্র দখল করে। সাধারণ মানুষকে ভোট দেয়ার সুযোগ দেয়া হয়নি। তাই আমরা প্রহসণের নির্বাচন থেকে প্রার্থিতা বর্জন করলাম।”