ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘অনিয়ম দুর্নীতির কারণে হাওরে ফসল ডুবলে দায় এমপি-মন্ত্রীকে নিতে হবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরে ট্রাফিক পয়েন্টে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরে বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়ম দুর্নীতি কারণে সুনামগঞ্জে ফসল ডুবি হলে এর দায় আমলা, মন্ত্রী, এমপি, পানি উন্নয়ন বোর্ড প্রশাসন সবাইকে নিতে হবে। এ বিষয়ে কোনও ছাড় দেয়া হবে না। হাওরের একমাত্র ফসল তলিয়ে গেলে কৃষকরা না খেয়ে মরবে। এটি মেনে নেয়া যাবে না।

পিআইসি মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণকে ব্যার্থ করতে একটি চক্র সক্রিয় রয়েছে জানিয়ে তারা বলেন, পিআইসি পদ্ধতিকে বিতর্কিত করতে পারলে লুটেরা গোষ্ঠী আবারও ফসল রক্ষা বাঁধ নির্মাণে লুটপাট করতে পারবে। তাই অশুভ চক্র পিআইসির বিরুদ্ধে কাজ করছে। গতবারও বাঁধের কাজ হয়েছে কিন্তু এমনভাবে গাফিলতি অনিয়ম লুটপাট হয়নি। এ বছর যা হচ্ছে তা সব রেকর্ড ভঙ্গ করেছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও কোনো কোনো হাওরে বাঁধের কাজ শুরু হয়নি।

হাওর বাঁচাও আন্দোলনের সদস্যরা গত এক মাসে জেলার দুই শতাধিক বাঁধ পরিদর্শন করেছে জানিয়ে বক্তারা বলেন, আমরা দেখেছি কোনো বাঁধেই সঠিকভাবে কাজ হচ্ছে না। সারা জেলায় আজ পর্যন্ত ২০ ভাগ কাজ হয়েছে। বাঁধ নির্মাণের কাজ শেষ হতে মাত্র ১২ দিন সময় আছে। এ সময়ের মধ্যে বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না। এখনও অনেক হাওরের বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি। হাওরের ঝুঁকিপূর্ণ ক্লোজারগুলো বন্ধ করা হয়নি। অপ্রয়োজনীয় বাঁধ দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালেহীন চৌধুরী শুভর সঞ্চালনায় বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়। সদস্য সুখেন্দু সেন রায়, নারী নেত্রী শীলা রায়, সঞ্চিতা রায়, কুদরত পাশা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102