ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা-মেয়েকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

সুদের টাকা দিতে না পারায়, মা-মেয়েকে একসঙ্গে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে এলাকায়।

শুক্রবার দুপুরে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সবুজ নামে একজনকে গ্রেফতার করে এবং গতকাল দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনার মূল হোতা মুক্তাসহ আরও একজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, মারপিট করতে করতে বাড়ি থেকে টেনে হিঁচড়ে মমতাজকে বের করেন কয়েকজন। এরপর রাস্তার পাশে গাছে বেঁধে চালানো হয় নির্যাতন। স্কুল পড়ুয়া মেয়ে নির্যাতনের দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে, শুরু হয় তার উপরও অত্যাচার। এক পর্যায়ে মায়ের সঙ্গে একই রশিতে আটকে রাখা হয় মেয়েকেও। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটজনের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

ঘটনার পরের দিন সবুজ এবং গতকাল রাতে মুক্তা ও শিল্পীকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করার অভিযান চলছে বলে জানান কালিয়াকৈর থাকা ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

দেড় মাস আগে প্রতিবেশী গফুরের স্ত্রী কুলছুমের কাছ থেকে ১৭ হাজার টাকা সুদে নেন মমতাজ। সম্প্রতি গ্রাম্য সালিশেতে টাকা ফেরত দিতে একমাসের সময় বেঁধে দিলেও এর আগেই এমন নির্যাতনের শিকার হন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102