ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ফিরেই করোনার টিকা নিয়েছেন সেনাপ্রধান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে টিকা নেন তিনি।

এসময় কোনো গুজবে কান না দিয়ে সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান জানান সেনাপ্রধান। একইসাথে জনগণসহ সেনাসদস্যদের জন্য করোনা টিকার সুব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

গেলো ৭ই ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাপ্রধান দেশের সকল সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রমের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় শনিবার পর্যন্ত সেনাবাহিনীর ২৬টি টিকাদান কেন্দ্রে ১৮ হাজার ২শ ৬৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে সামরিক বাহিনীতে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবার সদস্যরা ছাড়াও বেসামরিক নাগরিকদের টিকা দেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102