ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রশাসনের আশ্বাসে ৮ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

ধর্মঘট শুরুর ৯ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে ৮ রুটের ধর্মঘট প্রত্যাহার করেছে বাস-মিনিবাস মালিক সমিতি।

পিরোজপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক শ্রমিককে নির্যাতনের প্রতিবাদের জেলার সকল রুটে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়ন। রবিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে, ধর্মঘট শুরুর ৯ ঘন্টা পর পুলিশের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয় পিরোজপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

পিরোজপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হান্নান শেখ অভিযোগ করেন, রাস্তায় অবৈধভাবে বিআরটিসি বাসে যাত্রী উঠানোর প্রতিবাদ করায় গতকাল (শনিবার) বিকেলে চরখালী ফেরিঘাটে রাজীব নামে আন্তঃজেলা বাসের এক সুপারভাইজারকে মারধর করে বিআরটিসি বাসের শ্রমিক ও স্থানীয় বাস কাউন্টারের লোকজন। বর্তমানে রাজীব হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।

এরই প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা পিরোজপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেন।

তিনি আরও অভিযোগ করেন, বিআরটিসি বাস নিয়ম ভঙ্গ করে অবৈধভাবে রাস্তা থেকে যাত্রীদের পরিবহণ করার পাশাপাশি অনুমোদনহীন বাস চলাচল করায় আন্তঃজেলা রুটে চলাচলকারী বাসগুলো যাত্রী সংকটে পড়েছে। তাই নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী বিআরটিসি’র বাস বন্ধের দাবিও জানান তিনি।

ধর্মঘট শুরুর পর সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় পিরোজপুর থেকে ঝালকাঠী, বরিশাল, খুলনা, বাগেরহাট, পাথরঘাটা, ভাণ্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া এবং নাজিরপুরসহ দক্ষিণাঞ্চলের সকল রুটে চলাচলকারী যাত্রীদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, পিরোজপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের এক সদস্যকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড় শিগগিরই সংশ্লিষ্ট সকলের সাথে বসে সমস্যাটি সমাধান করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102