কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে চতুর্থ দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে সহস্রাধিক রোহিঙ্গা।
দুপুর দেড়টায় কঠোর নিরাপত্তায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে তাদের বহনকারি ৩০টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কলেজটির মাঠে আরো ২০/৩০টি বাস রয়েছে। এই দফায় ঠিক কতজন রোহিঙ্গাকে ভাসানচর নেয়া হচ্ছে, সেই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্টদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে অন্তত তিন হাজার রোহিঙ্গা এবার ভাসানচরে যাবে বলে জানা গেছে। এর আগে তিন দফায় সাড়ে ৬ হাজারেরও বেশি রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।