ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশু তানভীর হত্যায় চাচির যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের আক্কাস আলীর ছেলে তানভীর (৩), হত্যা মামলায় চাচি চায়না বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এই রায় দেন। কারাদণ্ডে পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩০শে মে সকাল ১০টার দিকে বাড়িতে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে তানভীরকে চাচি চায়না বেগম হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে চায়না বেগম পালিয়ে যায়।

ঘটনার দিন রাতেই তানভীরের মা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এক সপ্তাহ পরে পুলিশ মানিকগঞ্জের সিংগাইরের এক আত্মীয় বাড়ি থেকে চায়নাকে গ্রেপ্তার করে।

২০১৭ সালের ২৮শে অক্টোবর চায়নাকে অভিযুক্ত করে আদালতে চাজর্শীট দাখিল করে পুলিশ। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহনের পর আজ আসামির উপস্থিতিতে চায়নাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102