ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পায়রা বন্দর পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতমিন্ত্রী মো. শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পায়রা বন্দর পরিদর্শন করেছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক এবং পরিচালকদের সঙ্গে নিয়ে পায়রা বন্দর ঘুরে দেখেন ড. মোমেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বন্দর এলাকায় একটি বৃক্ষরোপন করেন। সরকারের উন্নয়ন কার্যক্রমসহ দেশের সম্ভাবনাকে সারাবিশ্বে তুলে ধরার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রত্যক্ষ ধারণা অর্জনের জন্য পায়রা বন্দর পরিদর্শনের আয়োজন করা হয়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী এই সফর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বন্দরের কার্যক্ষমতা ও সার্ভিস সম্পর্কে বহির্বিশ্বে তুলে ধরতে সক্ষম হবেন বলে এসময় আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন। বিশ্বের উন্নত বন্দরের মতো পায়রাবন্দরকে দ্রত মালামাল ওঠানো-নামানোসহ উন্নত সেবা প্রদানের মাধ্যম বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে এখানকার কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সাথে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।

বন্দরের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া এ বিষয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এসময় জানানো হয়, বর্তমানে ৪৫ কিলোমিটার চ্যানেলে বছরে প্রায় ২০০ জাহাজ চলাচল করছে। তবে নির্মাণকাজ শেষ হলে প্রতিদিন ৫০টি জাহাজ চলাচল করতে পারবে। একটি পাওয়ার প্লান্ট স্থাপনসহ বন্দর ভবনের কিছু অংশের নির্মাণকাজ শেষ হয়েছে।

পায়রা বন্দরটি পটুয়াখালী জেলার কলাপাড়া রামনাবাদ চ্যানেলে স্থাপিত হচ্ছে। এটি ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হসিনা উদ্বোধন করেন। এ বন্দর স্থাপনের মূল উদ্দেশ্য চট্টগ্রাম ও মংলা বন্দরের চাপ কমানো এবং এ এলাকার আর্থসামাজিক উন্নয়ন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102