ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী সাংবাদিককে হুমকি দেওয়ায় হোয়াইট হাউস কর্মকর্তার পদত্যাগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রে এক নারী প্রতিবেদককে হুমকি দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হন হোয়াইট হাউসের উপ-প্রেসসচিব টি জে ডাকলো। এর এক দিন পর আজ রবিবার তিনি পদত্যাগ করেছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে ৩২ বছর বয়সী ডাকলো বলেছেন, তিনি পলিটিকো সাংবাদিক, তারা পালমেরিকে ‘ছাড় দেবেন না’। তিনি (সাংবাদিক) তার ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। ওই সাংবাদিকের ভাষা ‘ঘৃণ্য’ বলেও মন্তব্য করেন তিনি।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে ডাকলো লিখেছেন, কোনোভাবেই আমার অনুশোচনা, আমার বিব্রতবোধ এবং আমার আচরণের জন্য কেউ ঘৃণা প্রকাশ করতে পারে না। তিনি আরো বলেন, যে আচরণ আমার সঙ্গে করা হয়েছে তা ঘৃণিত, অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য ছিল।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের যে কেউ অন্য সহকর্মীর সঙ্গে অসম্মানের সহিত আচরণ করলে তাকে বরখাস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া বাইডেন তার নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেছিলেন, তিনি হোয়াইট হাউসে স্বচ্ছতা ও সম্মান ফিরিয়ে আনবেন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা-ও দেখিয়ে দেবেন।

সূত্র : বিবিসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102