ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মুক্তিযোদ্ধা ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করছে সরকার’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

বীর মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হচ্ছে। ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল জিয়াউর রহমান।

ইলেক্ট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য বন্ধুপ্রতীম দেশ ও ব্যক্তিত্বদের সম্মান প্রদর্শনের জন্য বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা পদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মাননা পদক প্রদান করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে, মুক্তিযোদ্ধাদের স্থায়ী ঘর তৈরি করে দেয়ার পাশাপাশি ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার।

সরকারপ্রধান আরো জানান, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও নাম লিপিবদ্ধ করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। নিজ নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি।

মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার জন্য প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102