ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত
পাবনা

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আতাইকান্দা বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ কর্মী আমিরুল ইসলাম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আধিপত্য বিস্তার ও বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদের বিরোধ চলে আসছিল। এরই জেরে সুলতান মাহমুদের সমর্থক আমিরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।

নিহত আমিরুল সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মুন্তাই হোসেনের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102