ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এসি মিলানকে টপকে শীর্ষে উঠল ইন্টার মিলান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠে এল ইন্টার মিলান। রোমেলু লুকাকুর জোড়া গোলে লাজিওকে ৩-১ গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা।

নিজেদের মাঠ গুইজেপ্পে মেয়াজ্জায় শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলে ইন্টার। লিড পেতেও খুব বেশি দেরি হয়নি। লাগাতার আক্রমণ ঠেকাতে ডি-বক্সে ফাউল করে বসে অতিথিরা। ম্যাচের ২২ মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের লিড এনে দেন লুকাকু। ৪৫ মিনিটেই নিজের জোড়া পূরণ করেন এই বেলজিয়ান ফরোয়ার্ড। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মিলান জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে লাজিওর হয়ে ব্যবধান কমান বদলি খেলোয়াড় এসকালান্তে। তবে ৩ মিনিট পরেই প্রতিপক্ষের জাল ভেদ করেন লাউতেরো মার্টিনেজ। এই আর্জেন্টাইনের গোলেই ৩-১ ব্যবধানের স্বস্তির জয় নিশ্চিত হয় ইন্টার মিলানের। জয়ে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে উঠে এসেছে আন্তোনিয়ো কন্তের দল।

সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে এসি মিলান আছে তালিকার দুইয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102