ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকার দ্বিতীয় চালান আসবে ২২শে ফেব্রুয়ারি : নাজমুল হাসান পাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

দেশে করোনা টিকার দ্বিতীয় চালান আসবে আগামী ২২শে ফেব্রুয়ারি বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ সোমবার (১৫ই ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এবার করোনা টিকার ২০-৩০ লাখ ডোজ আসবে। টিকা আনাটা চাহিদার ওপর ভিত্তি করে নির্ভর করছে। তবে চুক্তি লঙ্ঘন হওয়ার কোনো বিষয় নেই বলেও জানান তিনি।

পাপন বলেন, টিকা নিয়ে সংকট হওয়ার কোনো সুযোগ নেই। ক্রিকেটারদের কাউকে টিকা নিতে বাধ্যতামূলক করা হচ্ছে না। যে খুশি সে নিতে পারে।

নিউজিল্যান্ড সফর নিয়ে তিনি বলেন, আজ সোমবারের মধ্যে তালিকা পেয়ে গেলে কাল কিংবা পরশুদিন নিউজিল্যান্ড সফরে যাওয়া ক্রিকেটারদের টিকা দিয়ে দেব।

বিসিবি সভাপতি পাপন বলেন, মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না, এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এ শটে কেউ আউট হয় না। স্ট্র্যাটেজি এবং প্ল্যানিংয়ে পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা আনতে হবে। টেস্টের জন্য আলাদা টিম থাকতে হবে আমাদের।

এর আগে ২৫শে জানুয়ারি দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার চালান আসে। তার আগে ২০ লাখ ডোজ টিকা ঢাকায় এলেও সেটি ছিল বাংলাদেশকে দেওয়া ভারত সরকারের উপহার।

গত ২৭শে জানুয়ারি এই টিকা প্রথম ৩০ জনকে দেওয়া হয়। সর্বপ্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102