ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলার মারণ থাবা, মহামারি ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু ও আরও চারজন অসুস্থ খবর পাওয়া গেছে। এ কারণে মহামারি ঘোষণা করেছে দেশটির সরকার। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, লাইবেরিয়া সীমান্তের কাছাকাছি একটি অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে অংশগ্রহণের পর সাত ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। তাদের ডাইরিয়া, বমি ও রক্তক্ষরণ শুরু হয়েছে। গিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চিকিৎসাকেন্দ্রে আক্রান্তদের আলাদা করে রাখা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘এই অবস্থার প্রেক্ষিতে এবং আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী গিনিয়ান সরকার ইবোলা মহামারি ঘোষণা করছে।’

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রেমি লামাহ বলেন, ২০১৩-২০১৬ সাল পর্যন্ত চলা প্রথম ইবোলা মহামারির পর কর্মকর্তারা মৃত্যুর ব্যাপারে ‘সত্যিই উদ্বিগ্ন ছিল’। সে সময় ওই ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকায় ১১ হাজার ৩০০ ব্যক্তির মৃত্যু হয়।

গিনির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএসএস জানিয়েছে, ইবোলা শনাক্ত করতে দ্বিতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে এবং আক্রান্তদের অনুসরণ ও আলাদা করতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

ইবোলার ভ্যাকসিন পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে গিনি যোগাযোগ করবে বলে খবরে জানা গেছে। ভ্যাকসিনের ফলে ইবোলায় বেঁচে যাওয়ার হার সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেড়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক ডা. মাতশিদিসো মোয়েতি বলেছেন, গিনিতে নতুন করে ইবোলার প্রাদুর্ভাব ‘ভীষণ উদ্বিগ্ন’ হওয়ার মতো ঘটনা। তিনি বলেন, ‘ভাইরাস দ্রুত অনুসরণ ও সংক্রমণ ঠেকাতে গিনির স্বাস্থ্য টিম কাজ করছে। পরীক্ষা, কন্টাক্ট-ট্রেসিং, চিকিৎসা অবকাঠামো তৈরি ও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গিনির কর্তৃপক্ষকে সহযোগিতা করছে।’

রোববার গিনির প্রতিবেশী দেশ লাইবেরিয়ায় প্রেসিডেন্ট জর্জ ওয়েয়াহ দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102