ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে আরও ১২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি দ্রুত বাড়ছে সুস্থতা। সিলেট বিভাগে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়াও চিকিৎসায় ১৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৭ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৬৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৪৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৫২জন।

সিলেটের চার জেলায় ২৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৪ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102