ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কচুয়ায় বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

চাঁদপুরের কচুয়ার বাঁচাইয়া বিল থেকে লাভলী আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার উপজেলার সহদেবপুরে ফসলি জমি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী শাহাদাত হোসেনকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূ লাভলী আক্তার একই উপজেলার সহদেবপুর গ্রামের মোকশেদ আলীর মেয়ে।

লাভলী আক্তারের ভাই সাইফুল ইসলাম জানান, তিন বছর আগে বোনের সঙ্গে মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহাদাতের বিয়ে হয়।

বিয়ের পর থেকে তারা দুজনে ঢাকার রায়েরবাগ এলাকায় বসবাস করতেন। রোববার সন্ধ্যায় পারিবারিক কাজে লাভলী আক্তার ঢাকা থেকে বাড়িতে ফেরার জন্য রওনা দেন। সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ ফসলি জমিতে রেখে যায়।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে রহস্য উদ্ঘটনের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102