ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রিয়াজের সঙ্গে চমক নিয়ে আসছেন পূর্ণিমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৯ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নাম চিত্রনায়িকা পূর্ণিমা। মাঝে বেশ লম্বা বিরতি নিয়ে সিনেমায় ফিরেছেন। তার ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি সিনেমা নির্মাণাধীন। সম্প্রতি ‘গাঙচিল’ সিনেমার জন্য আইটেম গানেও অংশ নিয়েছেন তিনি।

এদিকে পূর্ণিমা শুরু করছেন নতুন মিশন। আবারও ফিরছেন উপস্থাপনায়। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে নায়িকার নাম জুড়ে দিয়েই ‘পূর্ণিমার আলো’। অনুষ্ঠানটি মোট ৫২ পর্বে শেষ হবে। আপাতত এমনই পরিকল্পনা।

জানা গেছে, অনুষ্ঠানের প্রথম পর্বেই অতিথি হয়ে আসবেন ঢালিউডের জনপ্রিয় নায়ক রিয়াজ। এ নায়কের সঙ্গে সিনেমায় জুটি হয়ে পূর্ণিমা পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্য। অনেকদিন হয় তাদের একসঙ্গে দেখা যায় না কোথাও। ‘পূর্ণিমার আলো’ অনুষ্ঠানে সেই আক্ষেপ শেষ হতে যাচ্ছে দুই তারকার ভক্তদের।

অনুষ্ঠানে উপস্থাপক পূর্ণিমাকে পরিচয় করিয়ে দেবেন রিয়াজ। তার সঙ্গে থাকবেন আরেক চিত্রনায়ক ফেরদৌসও।

আগামী ৬ মার্চ থেকে অনুষ্ঠানটি দেশ টিভিতে প্রচার হবে বলে নিশ্চিত করেছে চ্যানেলটির কর্তৃপক্ষ।

এর আগে পূর্ণিমা ২০১৮ সাল থেকে দীর্ঘ কয়েক মাস ধরে আরটিভিতে প্রচারিত ‘এবং পূর্ণিমা’ নামে একটি টক শো উপস্থাপনা করে আলোচিত হন। সেই অনুষ্ঠানের প্রতিটি পর্বে হাজির থাকতেন অভিনয় জগতেরই সব তারকা। এবার অভিনয় জগতের তারকাদের পাশাপাশি পূর্ণিমার অতিথি হয়ে আসবেন রাজনীতি ও খেলার মাঠের তারকা ব্যক্তিরাও।

পূর্ণিমা বলেন, ‘উপস্থাপনা করে সবসময়ই আনন্দ পেয়েছি। আশা করছি এবারও বৈচিত্রময় আলোচনায় দেশের নানা অঙ্গনের তারকাদের সঙ্গে জমজমাট আড্ডা হবে। অনেক কিছু জানা হবে। দর্শকও অনুষ্ঠানটি উপভোগ করবে বলে প্রত্যাশা করছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102