ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বকশীগঞ্জে বিএসএফের গুলিতে একজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

জামালপুরে বকশীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে একজন নিহত হয়েছেন।

ভারতীয় সীমান্তের থ্রোংপাড়া এলাকার ১৫০ গজ ভেতরে ওই ব্যক্তি নিহত হন। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি ও বিএসএফ।

জামালপুর ৩৫ বিজিবি সূত্র জানায়, রবিবার রাতে বাংলাদেশ সীমান্তের বকশীগঞ্জ উপজেলার সোমনাথপাড়া এলাকার বিপরীতে ভারতীয় সীমান্তের ভিতরে থ্রোংপাড়া এলাকায় বিএসএফের গুলিতে অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হয়। সোমবার সকালে বিএসএফের নিকট থেকে খবর পেয়ে বিজিবি সীমান্তের কাটাতার এলাকায় যায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী এবং বকশীগঞ্জ থানা পুলিশ নিহত ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। পরে বিএসএফ তাদের নাগরিক হিসেবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মৃতদেহ নিয়ে গেছে। এছাড়াও স্থানীয় কেউ নিখোঁজ রয়েছে এমন কোন অভিযোগ কেউ জানায়নি এবং পুলিশের কাছেও কোন ব্যক্তি নিখোঁজের তথ্য নেই।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, বিএসএফের কাছ থেকে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে একজনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। প্রথমে গুলিবিদ্ধ ব্যক্তিটি বাংলাদেশি কোন নাগরিক মনে করা হলেও, সেই ব্যক্তির সাথে কোন কাগজ বা পরিচয়পত্র না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী এবং আইন-শৃঙ্খলা বাহিনী নিহতের কোন পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহত ব্যক্তি বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত না হওয়ায় পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102