ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাপুলের স্ত্রী-কন্যার জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

বহুল আলোচিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কুয়েতে কারাবন্দি শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

পাপুলের স্ত্রী ও মেয়ের জামিনকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনে এ আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের(দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

গতবছর ২৭ ডিসেম্বর সেলিনা ইসলাম ও ওয়াফা ইসলামকে জামিন দেয় ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। এই জামিন বাতিল চেয়ে রবিবার হাইকোর্টে আবেদন জানায় দুদক।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামের জামিন আবেদনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের জাল নথি দাখিল করার ঘটনা তদন্তের নির্দেশ দেন। দুইমাসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে।

দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী, কন্যা ও শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে গতবছর ১১ নভেম্বর মামলা করে দুদক। এ মামলায় গতবছর ২৬ নভেম্বর তারা হাইকোর্টে জামিনের আবেদন করেন। এই জামিন আবেদনের ওপর শুনানিতে নথি জালিয়াতির অভিযোগ আদালতের সামনে আসে।

কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শহিদ ইসলাম পাপুলকে গতবছর ৬ জুন কুয়েতে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি সেখানে কারাবন্দি। এরইমধ্যে কুয়েত সিআইডি তার বিরুদ্ধে সেখানে মানবপাচার ও অর্থপাচারের মামলা করে। ঘুষ দেওয়ার দায়ে কুয়েতের আদালত পাপুলকে ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে। এখনও সেখানে মানব ও অর্থপাচারের অভিযোগ বিচারাধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102