ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় হতাশ সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়াটা কাম্য নয়। ক্যারিবীয়দের বিপক্ষে শোচনীয় হারের পর এমন মন্তব্য করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার (১৫ ফেব্রুয়ারি) এনজিও ফ্রেন্ডশিপ আয়োজিত ফ্রেন্ডস অ্যান্ড হিরোস ক্যাম্পেইনের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

এনজিও ফ্রেন্ডশিপ আয়োজিত ফ্রেন্ডস অ্যান্ড হিরোস ক্যাম্পেইন এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। সেখানেই তিনি টেস্টে বাংলাদেশ দলের পারফরমেন্স আর হার নিয়ে মন্তব্য করেন।

সাকিব বলেন, ‘ভেবেছি ক্রিকেট নিয়ে কথা বলবো না। তবুও বলতে হচ্ছে। এমন পরাজয় মোটেও কাম্য নয়। তবে শুধু ক্রিকেট নিয়ে, সকল খেলাতেই হার-জিত থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়েন সাকিব আল হাসান। ফলে বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই ঢাকা টেস্ট খেলতে হয় বাংলাদেশকে। পিতৃত্বকালীন ছুটির জন্য নিউজিল্যান্ড সফর থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব।

সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত-ফ্রেন্ডশিপ। এ সময় চরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের নিয়ে একসাথে আরও বেশি কাজ করার প্রতিশ্রুতি দেন সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘ফ্রেন্ডশিপের কাজ সত্যিই প্রশংসনীয়। তারাই সত্যিকারের হিরো যারা মাঠে কাজ করছে। ফ্রেন্ডশিপের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুবই ভালো লাগছে। চরাঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই আমি। সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রেন্ডশিপ যে ভূমিকা রেখেছে তা অসাধারণ। চরাঞ্চলের মানুষজন স্বাভাবিকভাবে উন্নত হলে আমি মনে করি বাংলাদেশের মানও উন্নত হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102