ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় আহত তরুণের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকায় গ্রাম্য শালিসকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ইমরান হোসেন (২৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় আহত ইমরান। তিনি পাকা গ্রামের মালেক মন্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গত ৯ জানুয়ারি পাকা গ্রামের ইন্তাজ আলীর ছেলে আলামিন (২০) ও টিপু সুলতানের ছেলে মুস্তাক (১৪) পদ্মাসেতু দেখতে যান। সেখানে বাক-বিতন্ডার এক পর্যায়ে মুস্তাককে মারধর করে ফেলে চলে আসে আলামিন। মুস্তাক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর গত শনিবার এ নিয়ে শালিসী বৈঠক চলছিল। সেসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শালিসে আসা ইমরান হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ফরিদপুর এবং পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আবস্থায় সোমবার সকালে মারা যায় ওই তরুণ।

এদিকে, মৃতুর খবর ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102