ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানবন্দর সড়কের পাশে পড়েছিল ফুটফুটে নবজাতকটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

ঢাকা বিমানবন্দর সড়কের পাশ থেকে একটি মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেলে ভর্তি আছে। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। কে বা কারা ফেলে গেছে একদিন বয়সী শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে ঘটনাটি ঘটেছে। রাজধানীর বিমানবন্দর সড়কের পাশের একটি ঝোপে ফুটফুটে এ নবজাতকটি ফেলে যায় কে বা কারা। কচি কণ্ঠের কান্না শুনে এগিয়ে আসে অনেকেই। এসময় একদিন বয়সী বাচ্চাটিকে পরম যত্নে কোলে তুলে নেন বিমানের বলাকা অফিসের পরিচ্ছন্নতাকর্মী জোহরা আক্তার নামে এক নারী। পরে পুলিশকে খবর দেন তিনি, স্বামীর সহায়তায় বাচ্চাটিকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বাচ্চাটি এখন সুস্থ তবে, দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে পিঁপড়া আর পোকা মাকড়ে কামড়ের দাগ শরীর জুড়ে রয়েছে। ঢাকা মেডিকেলই আপাতত ঠিকানা হতভাগা এ নবজাতকটির।

উদ্ধারকারী জহুরা ও মাসুদ দম্পতিও নিঃসন্তান। বাচ্চাটির দায়িত্ব নিতে আগ্রহী তারা। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেলের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102