ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুল খোলার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে শিশু সুরক্ষার বিষয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

বৈশ্বিক করোনা মহামারী প্রেক্ষাপট বিবেচনায় গত বছরের ১৭ মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি সিদ্ধান্ত হয় যা এখনো বহাল আছে। গত দশ মাসের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকার সম্প্রতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে একটি নীতিমালা প্রকাশ করেছে। তবে কভিড-১৯ পরবর্তী সময়ে স্কুল খোলার ক্ষেত্রে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

আজ সোমবার বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) মিলনায়তনে কভিড-১৯ বাস্তবতায় শিশুদের নিরাপদে বিদ্যালয়ে ফেরা’ শীর্ষক প্রস্তুতি ও সমন্বয় সভায় জেলা শিক্ষা অফিসার মো. বেনজীর আহম্মদ একথা বলেন।

ঢাকা শিক্ষা অফিসের (উচ্চ মাধ্যমিক) সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) ও সেভ দ্য চিলড্রেন। সবাইকে সরকারি নীতিমালা সম্পর্কে জানাতে এবং করোনা পরবর্তী সময়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন থানা ও উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, সহকারি থানা শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এবং কয়েকটি বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102