আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রচারিত অল দ্যা প্রাইম মিনিস্টারস ম্যান প্রতিবেদনটি কিছু বিচ্ছিন্ন ঘটনার সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য, বানোয়াট ও অসমর্থিত তথ্য সংযুক্ত করে তৈরি করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর এক প্রতিবাদলিপিতে এ কথা বলা হয়েছে।
প্রতিবাদে আরও বলা হয়, আল জাজিরার প্রতিবেদনটিতে বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী সম্পর্কে অসংখ্য ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, যার ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। দাবি করা হয়, প্রতিবেদনটির উদ্দেশ্য ছিলো সেনাপ্রধানকে জনগণ ও বিশ্বের দরবারে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করা।