নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন আরও ১ হাজার ৬ জন রোহিঙ্গা।
চট্টগ্রামের পতেঙ্গা ঘাট থেকে নৌ বাহিনীর জাহাজে করে কিছুক্ষণের মধ্যে তাদের রওয়ানা হবার কথা। এরআগে গতরাতে কক্সবাজারের উখিয়া থেকে তাদের চট্টগ্রামে নেয়া হয়।
গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালেও ভাসানচরে গেছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে পাঁচদফায় সেখানে গেলো নয় হাজারের বেশি রোহিঙ্গা। সবমিলে সেখানে নেয়ার কথা একলাখের মতো।