ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে ইপিজেড বস্তির আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি বস্তিতে আগুন লাগার ঘটনায় একজন বয়স্ক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহত ব্যক্তির নাম বলে নওশের। তিনি বয়স্ক এবং অসুস্থ থাকায় ঘর থেকে বের হতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ।

তবে আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি। তবে বস্তিবাসীর পক্ষ থেকে বলা হয়েছে যে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আসলেও এই বস্তির প্রায় ৫০ টি ঘর আগুনে পুড়ে গেছে। এছাড়া এই বস্তিতে যতগুলো ঘরবাড়ি ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে রেলওয়ে বস্তিবাসী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102