ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিগ ম্যাচে মুখোমুখি বার্সেলোনা-পিএসজি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

লম্বা বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে ইউসিএল। প্রথম দিনেই বিগ ম্যাচে মুখোমুখি বার্সেলোনা-পিএসজি। ইতিহাসের সঙ্গে নেইমারের ইনজুরি স্বস্তি দিচ্ছে বার্সেলোনাকে। আর পারসিয়ানদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এমবাপ্পে-ইকার্দিদের ফর্ম। শীর্ষ ষোলো’র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

২০১৭ এর সেই রাত মনে আছে? ইউসিএলের শীর্ষ ষোলো। ভেন্যু এই ন্যূ ক্যাম্প। পারসিয়ানরা ভুলে গেলেও, কাতালানরা যে এখনো সে স্মৃতি ধরে রেখেছে নিজেদের মণিকোঠায়, তা কি আর বলতে।

চার বছর কেটে গেছে, কিন্তু ঘটনাটা এখনো জ্বলজ্বলে বার্সেলোনা শিবিরে। ২০১৭ র সেই ঐতিহাসিক গল্প আবারো আলোচনায়? কারণ, হারের সে ক্ষত যে এখনো শুকায়নি পিএসজির।

হৃদয়ভাঙা সে পরাজয়ের পর আবারো বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে ফরাসিরা। তবে, সে রাতের নায়ক নেইমার আর নেই কাতালান শিবিরে। সে যে এখন শোভা বাড়ায় পারসিয়ান জার্সির। যদিও, ইনজুরি কেড়ে নিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

এক মাসে কত কি বদলে গেলো। ক’দিন আগেও, যে বার্সেলোনা নিজেদের হারিয়ে খুঁজছিলো, তারা এখন আবারো ফিরেছে চেনা ছন্দে। লা লিগায় জিতেছে শেষ ৭ ম্যাচে। উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। আর সপ্তাহের শেষ ম্যাচে তো প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে কোম্যানের দল। তবে, হার কিংবা জয় নয়, বার্সা শিবিরের বড় স্বস্তি আলো ছড়াচ্ছেন ক্লাবের সেরা তারকা লিওনেল মেসি।

প্রতিপক্ষ শিবিরে নেইমারের না থাকা খুশি ছড়িয়েছে বার্সেলোনায়। কিন্তু জেরার্ড পিকে এবং রোনাল্ড আরাউজোর ইনজুরি কপালে ভাঁজ ফেলেছে কোম্যানের।

বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘কিছুদিন আগেও এ ম্যাচের কথা বললে আমি অনেকটা ব্যাকফুটে থাকতাম। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। ছেলেরা নিজেদের সেরা ছন্দটা খুঁজে পেয়েছে। আমি ম্যাচটা নিয়ে অনেক আশাবাদী। নেইমারের না থাকা ওদেরকে অনেকটা পিছিয়ে দেবে। তাই বলে, আনন্দে ভাসবার কিছু নেই। নেইমার ছাড়াও তারা দুর্দান্ত দল। আমাদের সাবধানে থাকতে হবে। আমার দলেও ইনজুরি সমস্যা আছে। তবে, সেগুলো নিয়ে একদমই ভাবছি না, যাদের পাবো তাদেরকে নিয়েই লড়াই করবো।’

বার্সেলোনা নিজেদের ছন্দ খুঁজে পেলেও, কথাটা একইভাবে বলা যাচ্ছে না পিএসজির ক্ষেত্রে। কোচ বদলালেও, এখনো সেই আগের পারসিয়ান জাদু দেখা যায়নি পার্ক দ্য প্রিন্সেসে। তার ওপর নেইমার আর ডি মারিয়া না থাকায় আত্মবিশ্বাস তলানীতে গিয়ে ঠেকেছে পচেত্তিনো বাহিনীর।

তবে, ফুটবলারদের উজ্জীবিত করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন পচেত্তিনো। চেনা বার্সেলোনাকে হালকা করে না নিলেও, প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছেন শিষ্যদের মাঝে। শিখিয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করতে হয় কিভাবে? নেইমারের শুন্যতা পূরণেও হিসেব কষেছেন মরিসিও। ইকার্দি-কিন-ড্রাক্সলার আর সারাবিয়াকে তৈরি রেখেছেন এমবাপ্পের সঙ্গী হিসেবে।

পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো জানান, ‘ইতিহাসটা আমরা মুছে ফেলতে পারবো না। কিন্তু ভুলে গেলে চলবে না, এটা আগের পিএসজি দল নয়। বার্সেলোনাও সে অবস্থায় নেই। তাই, অতীতকে মনে করে আমি বসে থাকতে চাই না। দলে ইনজুরি সমস্যা আছে, ফর্মটাও খুব ভালো সেটা বলবো না, তবে আমরা প্রস্তুত আছি।’

অপেক্ষা এখন কিক অফের। ২০১৭ এর পূনর্মঞ্চায়ন না নতুন কোন ইতিহাস, কে জানে কি অপেক্ষা করছে ন্যু ক্যাম্পে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102