ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘নেইমার ছাড়াও পিএসজি শক্তিশালী’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

লিওনেল মেসির সঙ্গে মাঠের লড়াইয়ের সম্ভাবনা ছিল, কিন্তু নেইমার ইনজুরিতে কাবু। আজ বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে কাম্প ন্যুতে ফরাসি চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রতিপক্ষ দলে নেই তাদের সেরা তারকা। এমতাবস্থায় খুশি হওয়ার কথা জর্দি আলবার। তবে নেইমারবিহীন পিএসজিকেও তিনি খাটো করে দেখছেন না।

বার্সেলোনার এই লেফট-ব্যাক বলেছেন, ‘ব্যক্তিগত ভাবনা থেকে বললে, প্রতিপক্ষ দলে নেইমারের মতো খেলোয়াড় না খেলা আমাদের জন্য ভালো দিক। রক্ষণ ও আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রাখা দি মারিয়ার না থাকাও পিএসজির জন্য বড় ক্ষতি। তবে, তাদের ছাড়াও পিএসজির মানসম্পন্ন সব খেলোয়াড় আছে। আমি নিশ্চিত, তাদের জায়গায় যারা খেলবে তারা একই বা সমপর্যায়ের হবে…চোটের কারণে আমাদেরও কিছু খেলোয়াড় নেই। তবে যারা আসছে তারা ভালো করছে।’

৪ বছর আগে দারুণ এক ঘটনা ঘটিয়েছিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগে ৪-০ গোলে জিতেছিল পিএসজি। কিন্তু ক্যাম্প ন্যুতে ফিরতি লেগে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে চলে যায় বার্সা! সেই ম্যাচের পর প্রথমবারের মতো আবারও একই মঞ্চে মুখোমুখি হচ্ছে দল দুটি। আলবা বলেন, ‘পিএসজিকে নিয়ে ২০১৭ সালের মতোই ভাবছি। এটা সত্যি যে, খুব মানসম্পন্ন কিছু খেলোয়াড় তাদের দলে আছে। চোটে খেলোয়াড় হারানোর পরও খুব কঠিন একটি ম্যাচ হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102