ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিবহন শ্রমিকের হাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী লাঞ্ছিত, মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

বিআরটিসি বাস কাউন্টারের এক কর্মচারীর হাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের বিক্ষোভে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন কোতয়ালী মডেল থানার ওসি।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাওয়ার জন্য বিআরটিসি বাস কাউন্টারে টিকেট কাটতে যায়। সেখানে রফিক নামে বিআরটিসির এক কর্মচারীর সাথে ওই দুই শিক্ষার্থীর বাদানুবাদ হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করে রফিক। লাঞ্ছিত করা হয় ফারজানাকে। এই খবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে। এ সময় অভিযুক্ত পরিবহন শ্রমিককে গ্রেফতার করে বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুপ্রভাত হালদারসহ অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।

কোতয়ালী মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত পরিবহন শ্রমিক রফিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

পুলিশ প্রশাসনের বিচারের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ২ ঘণ্টার পর বিকেল ৪টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102