ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহতের ঘটনায় প্রেসক্লাবের প্রতিবাদ সভা, মামলা দা‌য়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি এস এম জুবায়ের আহতের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন। সেইসাথে ঘটনার মূল হোতা ছাত্রলীগ নেতা মুরশিদসহ অন্য আসামিদের গ্রেপ্তারে ৩ দিনের আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এছাড়া আগামী ২০ ফেব্রুয়ারি পুলিশ সুপার, জেলা প্রশাসক, ডিআইজি, বিভাগীয় কমিশনার ও জাতীয় সংসদের হুইপ বরাবর স্মারকলিপি প্রদানসহ আগামী ২২ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে ওই হামলার ঘটনায় গতকাল রাতেই ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান আকন্দসহ ১২ জনকে স্ব-নামে এবং অজ্ঞাতনামাসহ ৩৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে শহরের পূর্বশেরী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সংবাদ সংগ্রহে গেলে ডিবিসির প্রতিনিধি এসএম জুবায়েরের উপর হামলা করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দের অনুসারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102