ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুন্দরবনে ভোলানদীর চর থেকে চোরাই ট্রলার ও ইলিশ ধরা জালসহ আটক ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১ বার পঠিত

সুন্দরবনের ভোলানদীর চর থেকে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ চার চোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের ভোলানদীর চর থেকে শরণখোলা থানা পুলিশ এদেরকে আটক করে। এসময় বরিশাল থেকে চুরি করে আনা একটি ট্রলার ও সাড়ে চার হাজার ফুট ইলিশের জাল জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী এলাকার রুবেল বিশ্বাস, জুয়েল বিশ্বাস, মহিবুল বিশ্বাস ও শাহিন শিকদার।

বরগুনা থেকে ট্রলারটি চুরি করে সুযোগ বুঝে জেলেদের কাছে বিক্রি করার জন্য সুন্দরবনের ভোলা নদীতে অবস্থান করছিল তারা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বরগুনা থেকে ট্রলার ও ইলিশের জাল চুরি করে কিছু লোক সুন্দরবনের অভ্যন্তরে অপেক্ষা করছিল। অভিযান চালিয়ে আমরা তাদেরকে আটক করি।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানি এলাকার বাদশা মিয়ার একটি ট্রলার ও ইলিশের জাল চুরির কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102