ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউজিল্যান্ড সফরের জন্য টাইগারদের দল ঘোষণা বুধবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি টোয়েন্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে বুধবার। দুই ফর্মেটের জন্য দেয়া হবে ২০ সদস্যের দল।

উইন্ডিজদের বিপক্ষে সিরিজ শেষে ব্যর্থতার কাটাছেড়া শেষ হয়নি। কিন্তু এরই মধ্যে পরবর্তী গন্তব্য নিউজিল্যান্ডের জন্য ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে টাইগার স্কোয়াড।

কিন্তু সবার লাগেজ কি আর উঠবে প্লেনে? তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির জন্য ২০ সদস্যের নাম দেবে বিসিবি। তারাই ধরবে তাসমান সাগরের পূর্ব পাড়ের বিমান। কেমন হতে পারে দলটা? আভাস দিলেন প্রধান নির্বাচক।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, পরে কাউকে পাঠানোর কোন সুযোগ নেই তাই আমরা একটি বড় স্কোয়াড দিচ্ছি। উইন্ডিজদের বিপক্ষে দল থেকে খুব বেশি পরিবর্তন করা হবে না এই সফরে। প্রায় সবাই আছে, তবে টি-টোয়েন্টির জন্য কিছু আলাদা প্লেয়ার আমরা পাঠাবো।

উইন্ডিজদের বিপক্ষে দলের ব্যাটিং অর্ডারে শান্ত’র ভূমিকা নিয়েও নানান প্রশ্ন। পরের সফরের দলে তার জায়গা হবে কিনা সেই শঙ্কাও জেগেছে। পরিস্কার করলেন অবশ্য প্রধান নির্বাচক।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমাদের এখন আর এক্সপেরিমেন্টের সময় নেই। এই পজিশনে আমরা বেস্ট রেজাল্টটাই চাই। টিম ম্যানেজমেন্ট যদি কাউকে মনে করে এই পজিশনে খেলার জন্য কেউ ফিট আছে তাহলে তাকেই খেলানো হবে।

কিউইদের দেশে সফরটা শেষ করে ফিরে ঘরোয়া লিগ খেলবে ক্রিকেটাররা। তার পরেই রয়েছে লঙ্কা সফর। ঘরের মাঠে ২য় সারির ক্যারিবীয় দলের কাছে ধবল ধোলাইয়ের পর শ্রীলঙ্কা সফরে ঘুরে দাড়ানোর লক্ষ্যের কথা জানিয়েছে ক্যাপ্টেন। কিন্তু বেশির ভাগ সময়ই তো লক্ষ্যর সাথে বাস্তবতা মেলানো কঠিন টাইগারদের। এবার অবশ্য এনসিএল খেলে প্রস্তুতি সারবে টাইগাররা। তাতেই আশার আলো দেখছেন প্রধান নির্বাচক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102