ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইবোলার সংক্রমণ আতঙ্কে ৬ আফ্রিকান দেশকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭ বার পঠিত

ইবোলার সংক্রমণ আতঙ্কে ৬ আফ্রিকান দেশকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারিট হ্যারিস বলেন, কেবল কোভিড-১৯ নয়, ইবোলাও ঝুঁকির কারণ হয়ে উঠছে ওই অঞ্চলে।
সংস্থাটি জানায়, কঙ্গোর উত্তরাঞ্চলে এ পর্যন্ত ৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। চার জেলায় সংক্রমিতদের সংস্পর্শে আসা প্রায় ৩শ’ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পূর্বাঞ্চলে এরই মধ্যে শুরু হয়েছে টিকা কর্মসূচি। শুরুতে দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
গেলো রবিবার সাতজন সংক্রমিত আর তিনজনের মৃত্যুর পর ইবোলা মহামারী ঘোষণা করেছে গিনি। এছাড়া ডব্লিউএইচও’র সতর্কতার তালিকায় আছে সিয়েরালিওন ও লাইবেরিয়াও। সম্প্রতি আফ্রিকায় ছড়ানো ইবোলা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্সিং শুরু করেছে ডব্লিউএইচও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারিট হ্যারিস জানান, আশপাশের দেশগুলোতেও ছড়াতে পারে বলে আশঙ্কা করছি। সিয়েরালিওন, লাইবেরিয়াসহ ছয় দেশকে এরই মধ্যে সতর্ক করেছি। দেশগুলো দ্রুত সম্ভাব্য সংক্রমিত বা সংস্পর্শে আসাদের চিহ্নিত করতে কাজ করছে। কেবল মানুষের মধ্যেই নাকি প্রাণীদের মধ্যেও ছড়াচ্ছে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102