ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর মহাদেবপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্যামপুর এলাকায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পলাশ হোসেন (১৯)। তিনি নওগাঁ পৌরসভার চকমুক্তার এলাকার আইয়ুব আলীর ছেলে। পলাশ নওগাঁ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলা সদর থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে নওগাঁ শহরে যাচ্ছিলেন পলাশ হোসেন। এ সময় মহাদেবপুরগামী একটি ট্রাক মহাদেবপুর-নওগাঁ সড়কের শ্যামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পলাশের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পলাশের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102